মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

এই শহরে

 কারে আমি মানুষ কই 

আমি নিজেই মানুষ নই 

আমরা আজব মানুষ হই, 

গুজবে দিয়া কান 

কেড়ে নেয় তাজা প্রাণ 

আসলে আমরা মানুষ নই 

অমানুষের সন্তান বুঝি হই। 

স্ত্রী করে পরকীয়া 

স্বামী করে পরকীয়া 

সংসার জীবন নাহি টিকে সই 

আমরা আজব মানুষ হই, 

ও সই 

দেশের কি দোষ 

দোষ আমাদের চরিত্রে 

আমরা আজব মানুষ হই। 

আমি কেমন মানুষ হই? 

নারী ধর্ষণ 

শিশু নির্যাতন 

ঘটে মৃত্যু 

দেখিয়াও মুখ বুঝে রই, 

বিচার চাইলাম কই। 

ও সই 

মানুষ আর হতে পারলাম কই! 

মানুষের মুখোশ পরে 

অমানুষরাই ঘুরে এই শহরে, 

ও সই 

কারে আমি মানুষ কই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...