মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

একটা কিছু হোক

 হোক একটা কিছু হোক 

বড়দিনে ছোট মনগুলো বড় হোক 

অমানুষগুলো মানুষ হোক 

গরীবগুলো ধনী হোক 

বড়লোকের ছোট মনগুলো বড় হোক। 

হোক ভালো কিছু হোক 

ভালোবাসার বিজয় হোক 

ভালো কবির জন্ম হোক 

ভালো শিল্পীর জন্ম হোক 

বাংলাদেশের উন্নতি হোক 

দূর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। 

হোক একটা ভালো কিছু হোক 

নারী নির্যাতন বন্ধ হোক 

শিশু নির্যাতন বন্ধ হোক 

ধর্ষকের কঠোর শাস্তি হোক 

হোক ভালো কিছু হোক 

একটা ভালো কিছু হোক, 

বড়দিনে একটাই প্রার্থণা হোক 

অমানুষের মৃত্যু হোক 

ভালো মানুষের জন্ম হোক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...