শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

হে নূরে আহম্মদ

 হে নূরে আহম্মদ, 

তুমি নূরে মোহাম্মদ, 

জগতও সৃষ্টি তোমার নূরে 

তুমি সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ। 

হে নূরে আহম্মদ অনাদিকাল হতে 

মানবজাতির শান্তির দূত হয়ে, 

আসো তুমি যুগে যুগে 

মোহাম্মদী নূর নিয়ে, 

তুমি সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ। 

হে নূরে আহম্মদ, 

আবারও হলো তোমার নূরের উদয় 

বাবে রহমতে, 

এলে তুমি আরব হতে 

মাহাবুব-এ-খোদা নামে 

সবুজ শ্যামল বাংলার বুকে। 

হে নূরে আহম্মদ, 

তুমি নূরে মোহাম্মদ, 

তুমিই সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...