শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মাটির তৈরি ফুল

 ওগো আমার আত্মার বন্ধু 

প্রেমের সাধ হৃদয়ে জাগে, 

হৃদয় আমায় কেঁদে বলে 

বন্দি আমি ষড়রিপুরজালে, 

তোমায় নিয়ে লেখা কবিতাগুলো আমায় পুড়িয়ে খায়। 

ফুলের সুবাস যতদিন থাকে ঘ্রাণ নেয় সবাই 

সুবাস ফুরিয়ে গেলে দেয় ছুড়ে ফেলে, তাই মনে লাগে ভয় 

মানুষ ফুলের মতোই পবিত্র, পবিত্র তার অন্তর। 

ওগো আমার আত্মার বন্ধু 

প্রেমের সাধ হৃদয়ে জাগে, 

এক পা এগোলে দু পা হই পিছু 

কাঁদে প্রাণ ভয়ে, 

তোমায় নিয়ে লেখা কবিতাগুলো আমায় পুড়িয়ে খায়। 

ওগো আমার আত্মার বন্ধু, 

তুমি ভাবনায় থাকো তোমাকে কল্পনায় আঁকি 

হৃদয় আমায় কেঁদে বলে শুভঙ্করের ফাঁকি। 

মাটির তৈরি ফুল ধাপেধাপে করি ভুল 

ভুলগুলো ক্ষমা করে দেবে কি চরণধুল, 

নাকি কর্মদোষে দেবে ছুড়ে ফেলে সুবাস ফুরিয়ে গেলে? 

ওগো আমার আত্মার বন্ধু, 

হৃদয়ে জাগে প্রেমের সাধ 

বানাও চরিত্রে প্রেমিক তোমার, 

হৃদয় আমায় কেঁদে বলে 

বন্দি আমি ষড়রিপুরজালে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...