বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

জন্মেছি কতবার

 আমি রবীন্দ্রনাথ হয়ে জন্মেছিলেম 

জন্মেছিলেম নজরুল হয়ে 

তোমার ভালোবাসা পাবো বলে 

জন্মেছি কতবার যে। 

তুমি আমার সে, 

“আমারও পরানও যাহা চায় 

তুমি তাই তুমি তাই গো” 

তুমি আমার সে, 

“তুমি সুন্দর তাই চেয়ে থাকি 

প্রিয় সে কি মোর অপরাধ?” 

শুধু তোমারি ভালোবাসা পাবো বলে 

আমি জন্মেছিলেম কতবার যে। 

ওগো, আমার ভালোবাসা 

তুমি কি মনে করিয়া- 

দিলে দূরে ছুড়িয়া? 

তোমার ভালোবাসা 

আমার কাছে ইবাদত। 

আমি আবার মরে গিয়ে জন্ম নিয়ে 

তোমার কাছে এসেছি, 

এই জন্মে যদি 

তোমার ভালোবাসা নাহি পাই, 

মরে গিয়ে ফিরবো না আর 

ধূলির ধরায়। 

আমি রবীন্দ্রনাথ হয়ে জন্মেছিলেম 

জন্মেছিলেম নজরুল হয়ে, 

শুধু তোমার ভালোবাসা পাবো বলে 

জন্মেছি কতবার যে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...