বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

জীবন বড়ই সুন্দর

 আমি চেয়েছি যা 

পাইনি গো তা 

পেয়েছি শুধু যন্ত্রণা। 

জীবন বড়ই সুন্দর 

যদি গো দুঃখকষ্টগুলো 

আপন করা যায়। 

আমার কেটেছে জীবন ধরায় 

পেয়ে ঘৃণা অবহেলা লাঞ্চনায়। 

জীবন বড়ই সুন্দর 

যদি গো দুঃখকষ্টগুলো 

আপন করা যায়। 

চাইনা গো আর সুখ আমি 

মরীচিকার পিছে করে ছুটাছুটি। 

সুখ আর আমি 

তোমায় ছুঁইবো না। 

দুঃখ তুমি 

আমার বন্ধু হও না। 

মৃত্যুকে আমি সুন্দর দেখেছি। 

আমি কালো বলে 

তুমি আমায় ভালোবাসোনি। 

জীবন বড়ই সুন্দর 

যদি গো দুঃখকষ্টগুলো 

আপন করা যায়। 

একবার এসে পাশে বসে 

হাতে হাত ধরে 

নিয়ে যাও আমায় 

না ফেরার দেশে। 

চাইনা গো তা 

পাইনি গো যা 

পেয়েছি শুধু যন্ত্রণা 

আমি পেয়েছি শুধু যন্ত্রণা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সহায়

 তারা গেলো ঝরে অধম নয়ন জলে ভালো মন্দের খেলা ঘরে প্রভাত হইলো নারে। এমন এক জীবন বিধি আমায় দিয়েছে সুখের চেয়ে দুঃখ বেশি আমায় চেয়েছে। একদিন দুঃখ ...