মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

পুরোনো ব্যথা

দুচোখের পাতায় ঘুম নেই 

ঘুমও এখন লুকোচুরি খেলে, 

পুরোনো ব্যথাগুলো 

ব্যথা হয়ে বুকে মেলে। 

নীরব রাত জানে আমার বেদনা 

ঐ আকাশের তারাও জানে, 

আমার বেদনার কথাগুলো। 

এক করতে পারিনাই 

আমি দুচোখের পাতা, 

শুধুই তুমি তুমি করে। 

আচ্ছা তুমি ঘুমিয়ে আছো বুঝি? 

কখনো যদি তোমার 

দুচোখের পাতায় ঘুম না আসে, 

বাহিরে এসে চাঁদের 

কথাগুলো শুনবে তুমি। 

সে অনেক কিছুই 

বলতে চায় তোমায়, 

তার হাসির আড়ালে 

লুকিয়ে থাকে অনেক বেদনার কথা। 

শুনতে চাও তুমি সেই বেদনার কথা? 

মনে করিও অতীতের দিনগুলো। 

চাঁদ শুধু হাসতেই জানে না 

বেদনাও রাখে তার বুকে, 

যেমন করে রেখেছি 

তোমায় আমার হৃদয় ঘরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...