মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

একটু ভালোবাসা দেবে আমায়

 হৃদয়ের ভেতর রাখবো তোমায় 

একটু ভালোবাসা দেবে আমায়, 

আমি বড্ড বেশি ভালোবাসি তোমায় 

একটু ভালোবাসা দেবে আমায়, 

ভালোবাসি খুব বেশি 

তাই তোমার দেয়া আঘাতে আমি হাসি। 

একটু ভালোবাসা দেবে আমায় 

হৃদয়ের ভেতর রাখবো তোমায়। 

তোমার দুঃখকষ্ট গুলো আমি নিয়ে নেবো 

আমার সুখ ভালোবাসাগুলো তোমায় দিয়ে দেবো। 

ভালোবাসি খুব বেশি 

তাই তোমার দেয়া আঘাতে আমি হাসি। 

যেখানে আমি নেই 

সেখানেও তুমি আছো, 

আমার ভেতরে তুমি রয়েছো। 

আমি এই ভুবন মাঝারে আছি 

বন্ধু যতদিন বাঁচি, 

শুধুই বাসবো ভালো তোমায় 

একটু ভালোবাসা দেবে আমায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...