শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ক্ষমা চেয়ে লও তবে

 কাঁদিলে চোখের জলে 

হয় কি মনের মানুষ মনা 

কমে যায় চোখের জ্যোতি 

মানুষ আর পাইবা না। 

থাকতে মানুষ মানুষকে 

আপন করতে হয় ভবে 

চলে গেলে হায় তবে 

আপন পর হয় মনা। 

হয়ত দুদিন আগে বা পরে 

দেখা হয় চলার পথে 

ক্ষমা চেয়ে লও তবে 

এই সুযোগ আর পাইবা না। 

অধমের নাই জ্ঞান বুদ্ধি 

জানি না কখন কি লিখি 

থাকতে তাই ক্ষমা চাচ্ছি 

ক্ষমা করবেন সকল জনা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কথাগুলো অধমের

 ১.  তুমি মানুষ হও।  আমি তো মানুষের ঘরে জন্ম নিয়েছি,  আবার মানুষ হতে হবে কেনো?  বাঘের ঘর থেকে বাঘের বাচ্চা জন্ম নেয়  বিড়ালের ঘর থেকে বিড়ালের...