রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কে জাগালো

 মোর নয়নে আশার আলো

কে জাগালো

খুঁজি তারে

সে কি মোরে বাসে ভালো

মোর মনে প্রেমের আলো

কে জাগালো।

অতি নিকটে

তবু লুকিয়ে

আসে না মোর

ঘরে সে

ঝরে বারি

বিরহে পুড়ি

তার স্মরণে

মোর নয়নে আশার আলো

কে জাগালো।

লুটিয়ে পড়িবো তারই চরণে

শত জনমের ব্যথা ঘুচিবে

জাগিয়া থাকি

আসিবে সে কি

যে প্রেম সে

আমায় শিখালো

মোর নয়নে প্রেমের আলো

কে জাগালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...