মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কে জাগালো

 মোর নয়নে আশার আলো

কে জাগালো

খুঁজি তারে

সে কি মোরে বাসে ভালো

মোর মনে প্রেমের আলো

কে জাগালো।

অতি নিকটে

তবু লুকিয়ে

আসে না মোর

ঘরে সে

ঝরে বারি

বিরহে পুড়ি

তার স্মরণে

মোর নয়নে আশার আলো

কে জাগালো।

লুটিয়ে পড়িবো তারই চরণে

শত জনমের ব্যথা ঘুচিবে

জাগিয়া থাকি

আসিবে সে কি

যে প্রেম সে

আমায় শিখালো

মোর নয়নে প্রেমের আলো

কে জাগালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যার সাথে আমি বাঁধবো জন্মান্তরের বন্ধন

 আমার মায়ের মতো একটা প্রেমিকা হোক। যার বুকে মাথা রাখলে আমার সারাদিনের ক্লান্তি দূর হবে। যে আমার মুখ দেখলেই বুঝবে কি চাই, সে বলবে তুমি চিন্তি...