সোমবার, ১১ মে, ২০২৬

একলা থাকার যন্ত্রণা

 একদিন খুব করে মনে পড়বে

একলা দুপুরে কান্না পাবে তোমার

একদিন খুব করে মনে পড়বে আমাকে

তখন নিজেকে খুব একা লাগবে তোমার

বুকের মধ্যে হাহাকার জন্মাবে তোমার

মানসিক যন্ত্রণায় কাতরাবে বিছানায়

ঘুমের বদলে বিষাদ গ্রাস করবে তোমাকে

মনে পড়বে ভালোবাসলে কেমন লাগে

মনে পড়বে হারিয়ে ফেললে কেমন লাগে

মনে পড়বে তখন আমার কথা খুব

তখন বুঝবে তুমি ঝরা পাতার ব্যথা

তখন বুঝবে তুমি ঝরা ফুলের ব্যথা

বুঝবে সেদিন বিরহ কতটা পুড়ায়

বুঝবে সেদিন একলা একা কেমন লাগে

বুঝবে সেদিন একলা থাকার যন্ত্রণা কেমন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...