বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বিড়াল প্রেমী মেয়ে

 চঞ্চল মন তাহার

দেখেছিলাম চাহনি বাহার,

এক দৌড়ে মেট্রোরেল চড়ে

হারিয়ে গেল সে বহুদূরে!


মেয়েটি বিড়াল প্রেমী

হাসি তাহার মায়াবী,

কেন হলো দেখা তবে

যদি তুমি হারিয়ে যাবে?


যদি কেহ তাহার দেখা পাও

আমার হয়ে তারে বলে যাও,

শাহবাগে দেখা সেই মেয়েটিকে

খুঁজি আজও সেই ঠিকানাতে।


বিড়াল প্রেমী মেয়ে

আমার হবে, রবে

দেখা দিবে

তোমার কাছে রাখবে?


শোনো মেয়ে “বিড়ালের প্রতি—

তোমার যে ভালোবাসা

তার কিঞ্চিৎ ভালোবাসা

আমায় দিও, দিবে তো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...