শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চালাই রিকশা

 মাথার ঘাম পায়ে ফেলি 

চোখের জল গামছায় মুছি 

যা ইচ্ছে বলে যান যত খুশি। 

সাহেব আমি চালাই রিকশা 

পাইনা ন্যায্য পয়সা 

মতের অমিল হলে দেন গালি। 

আমিও মানুষ আপনিও মানুষ 

গায়ের রক্ত লাল 

আমি গরীব আপনি ধনী 

এটাই ব্যবধান। 

সাহেব আমি চালাই রিকশা 

পাইনা ন্যায্য পয়সা 

মতের অমিল হলে দেন গালি। 

একবেলা খাই আরেকবেলা অনাহারে যায় 

ঘরে থাকেনা তেল ডাল চাল 

নুন আনতে পান্তা ফুরায়। 

ছেলে মেয়ের মুখে ফোটাতে হাসি 

মাথার ঘাম পায়ে ফেলি 

মতের অমিল হলে মারেন লাথি দেন ঘুষি। 

সাহেব আপনি হলেন ধনী 

আছে গাড়ি বাড়ি 

চাইলে খেতে পারেন চাইনিজ 

গিয়ে ইয়াম্মি। 

আমি চালাই রিকশা 

খাই বোকা ডাকি মামা আব্বা 

মতের অমিল হলে মারেন চড় দেন লাথি 

গরীবের দুঃখ কেউ বোঝেন না। 

ছেলে মেয়েকে করতে মানুষ 

মাথার ঘাম পায়ে ফেলি 

চোখের জল গামছায় মুছি 

যা ইচ্ছে বলে যান যত খুশি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...