শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

হে প্রিয়া

 তোমা হতে আমি 

আমা হতে তুমি। 

তুমি থাকো চিন্তায় 

তুমি থাকো ধ্যানে 

তুমি থাকো মনে 

তুমি থাকো জ্ঞানে, 

তুমি আমারি কথায় 

তুমি আমারি ব্যথায় 

তুমি বিহীন ঠিকানা আমারি চিতায়। 

হে প্রিয়া 

ব্যাকুল হয়েছি তোমারি প্রেমেতে পড়িয়া। 

তুমি নিঃশ্বাসে 

তুমি বিশ্বাসে 

তুমি রক্তে 

তোমারি নাম জপি প্রতি অক্তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...