বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

পাপী চোখে তোমায় আঁকি

 নিকৃষ্ট কুকুর যেমন তার মনিবের ভক্ত 

আমি তার চেয়েও অধিক তোমাতে হয়েছি আসক্ত। 

তুমি আমার এমনই এক নেশা 

লক্ষ জনম পেলেও শেষ হবে না ভালোবাসা। 

পাপী চোখে তোমায় আঁকি 

হৃদয় কাবায় তোমায় রাখি। 

যাই আমি জাহান্নামে হেসে 

জাহান্নামে বলে ধন্য তুমি ভালো-বেসে। 

তুমি আমার এমনই এক ভরসা 

শুকনো গলায় জলের তৃষ্ণা। 

তুমি আমার বারান্দায় ফোঁটা পবিত্র গোলাপের চেয়েও অধিক পবিত্রতম 

তোমাতে হয়েছি আমি আসক্ত, অধম তোমাতে হয়েছি মগ্ন। 

জন্ম নেয়া অবুঝ শিশুর চেয়েও আমি অধিক অবুঝ তোমার কাছে 

সুখে দুঃখে তোমায় রাখি আমাতে। 

নিকৃষ্ট কুকুর যেমন তার মনিবের ভক্ত 

আমি তার চেয়েও অধিক তোমাতে হয়েছি আসক্ত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সহায়

 তারা গেলো ঝরে অধম নয়ন জলে ভালো মন্দের খেলা ঘরে প্রভাত হইলো নারে। এমন এক জীবন বিধি আমায় দিয়েছে সুখের চেয়ে দুঃখ বেশি আমায় চেয়েছে। একদিন দুঃখ ...