বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ক্যাসিনো’র আর্তনাদ

 সবাই যদি ভালো হয় 

খারাপ হবে কে, 

খারাপ যদি না থাকে 

ভালোর মূল্য কমে যাবে। 

ও দাদা, এই চিন্তা লইয়া 

খুললাম ক্যাসিনো, 

লক্ষকোটি টাকা আয় করমু। 

ও দাদা, ভেবেছিলাম কী 

এখন দেশে চলে কী! 

ভাবিনাই তো জেলেতে যামু, 

জেলের ভাত খাইয়া মোটা হমু। 

পাপ ছাড়ে না তার বাপেরে, 

ছাইড়া দে মা সৎ পথে যামুরে। 

সবাই যদি ভালো হয় 

খারাপ আসলে কে? 

নিজ ভালো তো জগত ভালো 

এখন বুঝছিরে, 

ভালোর মূল্য কখনো কমে না যে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...