বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

আমি টোকাই

 একমুঠো খাবারের জন্য 

রাস্তায় রাস্তায় কাগজ টুকাই। 

পচাগান্ধা কয়ে, কতজনে খাবার দেয় ফেলে 

আমি পেলে তা খাই। 

মানুষের লাথি উষ্ঠা খেয়ে, 

ছোট থেকে বড় হয়েছি পথে ঘাটে। 

ইচ্ছে আমার ছিলো 

তোমাদের মতো ইশকুলেতে যাবো, 

স্বপ্ন আমার মিথ্যে ছিলো 

ছাত্র নয়, টোকাই পরিচয় হলো। 

আমায় দেখে কেহ দেয় গালি 

কেহ দেয় তালি, 

কেহ আবার বলে 

এই বেটা এখান থেকে গেলি। 

কতশত টোকাই। পথশিশু, অসহায় 

ব্যস্ত শহরের মোড়ে 

ঘুরে ঘুরে বলে, 

ফুল নিবেন স্যার ফুল। 

তবু ভালো আছি ভাই 

আমি টোকাই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...