বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মানুষ হবি কবে

 কত জ্ঞানী গুণী বলে গেলো 

রেখে গেলো জ্ঞানের কথা, 

তবুও মন রইলি তুই বাঁকা 

কবে সোজা হবি বেটা! 

পরের ধন মেরে খেয়ে 

সেজদা দিলে মসজিদ ঘরে, 

যায় কি পাওয়া মাওলা? 

আসবে না আর কোনো কাজে 

সেজদা দিলে তুই মসজিদ ঘরে, 

নিজের মন যায় মরে 

পরের ধন খেলে মেরে। 

“কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, 

কাহারে মারিছ লাথি? 

হয়তো উহারই বুকে ভগবান 

জাগিছেন দিবা-রাতি!” 

জাতীয় কবির কথা 

কবে সোজা হবি বেটা! 

কত জ্ঞানী গুণী বলে গেলো 

রেখে গেলো জ্ঞানের কথা 

তবুও মন রইলি তুই বাঁকা, 

কবে সোজা হবি 

কবে মানুষ হবি? 

নিজের মন যায় মরে 

পরের ধন খেলে মেরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গল্প: নীরমালা

 দীর্ঘ বিশ বছর ধরে ইকবাল সাহেবের এ শহরে আসা-যাওয়া এবং থাকা। তবে সে কিছু না কিছুর কারণে এ শহরের মায়া ছাড়তে পারে না। চাকরিকালীন তার সাথে আমার ...