মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ইদ আনন্দ ইদ বেদনা

 আকাশে বাঁকা চাঁদ উঠেছে 

ঘরে ঘরে আনন্দের বাহার বসেছে 

ইদ এসেছে ইদ এসেছে, 

আজ খুশিতে মন নাচবে 

মেহেদি রঙে হাত সাজবে 

ইদ এসেছে ইদ এসেছে। 

ধনী দিলে গরিব পায় 

নয়তো গরিব নীরবে কাঁদে হায়, 

ধনী খায় 

গরিব খায় না, 

ইদ আনন্দ ইদ বেদনা। 

ইদ মানে শুধু আনন্দ নয় 

কিছু মানুষের জন্য বেদনাময়, 

তবে সেই বেদনার হবে অবসান 

যদি কমে গরিব ধনীর ব্যবধান। 

গরিব ধনী সবাই নাকি ভাই ভাই 

এসো বুকে বুক মিলাই সবে, 

তবেই তো ইদের প্রকৃত আনন্দ 

সবার মাঝে রবে, 

সবার মাঝেই রবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...