শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

সত্যবাদী

 সত্য কথা বলো 

সত্যের পথে চলো, 

সত্য কখনো করে না ভয় 

সত্যের হবে জয়। 

মিথ্যা রঙে ঢঙে চলে 

রাজকীয় পোষাক মুড়ে 

অহংকার মন জুড়ে 

জীবন চলে ছলে। 

বিধাতার প্রিয় তারা 

সত্যের পথে চলে যারা, 

সত্য চিরকাল সত্য 

মরে না হয়ে পাপে রপ্ত। 

সত্যবাদী যারা 

বিশ্বের বুকে হাসি ফোটায় তারা, 

সত্য কখনো করে না ভয় 

সত্যের হবে জয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...