শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মোহাম্মদকে ভালোবাসি

 মোহাম্মদী প্রেম ছেড়ে দিয়ে 

আজ যারা ধর্মের নামে 

মানুষ হত্যা করে 

গায় ধর্মের গান, 

নাহি জানে তারা 

ধর্মের মূল জ্ঞান। 

আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু সূফী সম্রাট কয় 

মোহাম্মদকে ভালোবাসাই ধর্মের মূল হয়। 

সূফী সম্রাট শান্তিময়, 

সূফী সম্রাট প্রেমময়, 

সত্য ন্যায়ের পথ, 

মানবতার প্রতিচ্ছবি, 

মানব অন্ধকার ঘরে 

আলোর প্রদীপ তিনি। 

তাঁর সান্নিধ্যে থাকিলেই সোনার মানুষ হয়। 

এসো হে সকল মানবগণ 

সূফী সম্রাটের শিক্ষা করি গ্রহণ 

তবেই আমরা বাঙালি হবো 

বিশ্বের বুকে শ্রেষ্ঠ জাতি, 

এসো মোহাম্মদকে ভালোবাসি 

নূরে মোহাম্মদীকে ভালোবাসি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...