বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

আমি যেদিন যাবো মরে

 আমি যেদিন যাবো মরে 

বন্ধু তোমরা- 

হাসি মুখে দিও বিদায়। 

দেখে তোমাদের হাসি মুখ 

আমি যে পাবো সুখ, 

ঘুচে যাবে মরণকালে 

আমার সকল বেদনা। 

আমি যেদিন যাবো মরে 

বন্ধু তোমরা- 

হাসি মুখে দিও বিদায়। 

ভুলে সকল অভিমান 

গেও তোমরা আমারই গান, 

বিদায় কালো করো না কেহ 

আমায় তোমরা অপমান। 

আমি যেদিন যাবো মরে 

বন্ধু তোমরা- 

হাসি মুখে দিও বিদায়। 

দুদিনের এই ধুলির ধরায় 

কেঁদে কি সুফল পাওয়া যায়? 

হাসি মুখে দিও বিদায় আমায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...