বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

শ্রেষ্ঠ নেতা

 মুক্তিযুদ্ধ দেখিনি মাগো 

শুনেছি তোমার মুখে, 

স্বাধীনতার বাণী শ্রেষ্ঠ নেতা 

দিয়েছে রেসকোর্স ময়দানে। 

আসমান কাঁদলো জমিন কাঁদলো 

কাঁদলো বাঙালির মন, 

ঘাতকের হাতে হলো হত্যা 

জাতির জনক বঙ্গবন্ধু যখন। 

ঘাতকেরা করলো গুলি 

শ্রেষ্ঠ নেতার বুকে, 

বাংলা মাগো কাঁদো তুমি 

তাই দিনে রাতে। 

একাত্তরে কাঁদলে তুমি 

কাঁদলে পঁচাত্তরে, 

আজও তুমি কাঁদো মাগো 

সেই কালো রাতে। 

বাংলা মাগো 

ঘাতকদের মুখোশ করতে উন্মোচন 

বঙ্গ- সৈনিক লড়বে সারাক্ষণ, 

শোক শক্তি 

শোক চেতনা! 

শোক হৃদয়ে নিয়ে গড়বে 

বাংলাদেশের নতুন ইতিহাস রচনা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...