শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মানুষ আমি

 তোমাদের মাঝে 

আমিও একজন হই, 

মানুষ আমি 

সবার মনের মত নই। 

আমি খারাপ 

আমি ভালো 

আমি কালো 

আমিই আলো! 

যত জ্ঞানী গুণী এসেছিলেন 

সবাই একটাই কথা বলেছিলেন, 

মানুষ ভালোবাসতে। 

আমি কাঁদতে জানি 

আমি হাসতে জানি, 

মানুষ আমি 

ভালো বাসতেও জানি। 

মানুষ আমি 

ভালোবাসার পাগল হই, 

যার কাছে ভালোবাসা রয় 

তার কাছে নত রই। 

আমি খারাপ 

আমি ভালো 

আমি কালো 

আমিই আলো! 

আমি মরবো 

জন্ম নিবো, 

মানুষ আমি 

মানুষ ভালোবাসবো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...