মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

দয়াল মায়ের জন্মদিন

 আনন্দে আজ আত্মহারা 

গায় পাখিরা জয় গান, 

দয়াল মায়ের শুভ জন্মদিনে 

নূর কদমে লাখো সালাম। 

শুভ শুভ শুভদিনে 

দয়াল মায়ের নূর কদমে 

করি প্রার্থণা, 

মাগো তোমার নূরের কদম 

ছাড়া আমায় কইরো না। 

দয়াল মাগো, 

তোমার নূরের পরশ পেয়ে 

পাপী হয় নেকি, 

বোবা পায় মুখে ভাষা 

অন্ধে পায় চোখে জ্যোতি। 

মাগো তুমি নারী কুলের নয়নমণি 

আশেকা রাসুলের প্রাণ, 

চোখ থাকিতে অন্ধ যারা 

গায় না তারা তোমার নামের গান। 

যেথায় মুর্শিদ দেওয়ানবাগী 

সেথায় থাকো মাগো তুমি, 

যুগে যুগে এসেছ 

হয়ে নারী কুলের নয়নমণি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...