মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

দাস বলে ডাকলেই ধন্য অধমে

 তোমার কথা আমি শুনেছি 

শুনেছি আমি তোমার কথা 

তোমার কথা আমি ভেবেছি 

ভেবেছি আমি তোমার কথা, 

তোমার পথে আমি পথ চলতে চেয়েছি 

চেয়েছি তোমার পথে পথ চলতে 

আমি মুক্তি চাইনি, চাইনি মুক্তি 

চেয়েছি ভক্তি চেয়েছি সাহস শক্তি, দাও ভক্তি 

দাও তোমার নূরের চরণ চুমিতে 

খোদার মাহবুব তুমি যে। 

কত কবি তোমায় নিয়ে লিখে কবিতা 

শিল্পী গায় গান 

আমি কিছুই লিখতে পারিনি তোমায় নিয়ে 

গাইতে পারিনি তোমার শান ও মান, 

শুধুই চেয়েছি তোমায় মহান। 

আমি আর কিছুই চাইনা গো 

শুধুই চাই তোমার নূরের চরণ, 

তোমার নূরের চরণ চুমিতে চুমিতে 

হয় যেন আমার মরণ। 

ওগো দয়াল কেউ আমায় সাহেব বলুক 

সে কথা শোনার ইচ্ছে আমার নেই, 

তুমি তোমার দাস বলে ডাকলেই ধন্য অধমে। 

শুধুই চেয়েছি আমি তোমায় 

বহুবার, বহুকাল, বহুজনম 

দিও প্রেম ভক্তি, তোমার দয়া ভিক্ষা আমায় 

তোমার নূরের চরণ চুমিতে চুমিতে 

হয় যেন মরণ আমার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...