বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

কামনা

 যেদিন শুনবে তুমি 

পৃথিবীতে নেই আমি 

সেদিন কান্না করো-না তুমি, 

মুছে তোমার চোখের পানি 

আসিও আমার লাশ দেখিতে তুমি। 

তোমার মুখের হাসি 

ভুলিয়ে দেয় আমার যত দুঃখ 

আমার যত বেদনা, 

আমার মরণের খবর শুনে 

সেদিন তুমি কান্না করো-না 

ধন্য হবো ওগো আমি 

দেখিলে আমার বিদায়ে 

তোমার মুখের হাসি। 

আমার দেখতে ইচ্ছে হয় না 

তোমার চোখের কান্না 

আমার মরণের খবর শুনে 

সেদিন তুমি কান্না করো-না। 

যেদিন শুনবে তুমি 

পৃথিবীতে নেই আমি 

সেদিন কান্না করো-না তুমি, 

আমায় হাসি মুখে 

বিদায় দিও তুমি 

তোমার থেকে করি এই কামনা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...