বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ভালোবাসা

 যখন তখন যেখানে সেখানে 

আটকিয়ে যাই আমি 

তোমার মায়ার বাঁধনে, 

এটাই প্রেম এটাই ভালোবাসা 

আমার হৃদয়ের একটি আশা 

বেঁচে থাকুক এই ভালোবাসা। 

যতদিন থাকবে এই দেহে প্রাণ 

গাইবো শুধু তোমার নামের গান, 

তুমি আর আমি 

দুইয়ে মিলে এক হয়েছি, 

এটাই প্রেম এটাই ভালোবাসা 

এই হৃদয়ের একটি আশা 

বেঁচে থাকুক আমার ভালোবাসা। 

ওগো মোর প্রিয়

মোরে ভালোবাসিও। 

সাদা রং মোর খুব প্রিয় 

বিদায়ে মোর গায়ে জড়িয়ে দিও, 

আমার হৃদয়ের একটি আশা 

বেঁচে থাকুক এই ভালোবাসা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়াবী এক আয়না

 মানুষে কতকিছু চায়  মানুষে কত কি পায়  আবার পায় না পায় না  এই মানুষে  মায়াবী এক আয়না আয়না।  এই মানুষে গড়ে  আবার এই মানুষে ভাঙে  হায়রে এই মানু...