মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

প্রিয় মোহাম্মদ আমার

 প্রিয় মোহাম্মদ আমার 

তুমি উম্মতের কান্ডার 

তুমি বিনে আমি অধমের 

নাই জগতে কেউ আর। 

প্রিয় মোহাম্মদ আমার 

তোমার শুভ জন্মদিনে 

খুশি হয় না কাফেরগণে 

ইয়াজিদ আর মুনাফিকে 

প্রচার করে ইদে মিলাদুন্নবি বেদআত। 

প্রিয় মোহাম্মদ আমার 

তুমি নূরের ফুল 

আশেকে রাসুলের মূল 

তুমি মাথার তাজ 

তোমার নূরে সৃষ্টি তামাম। 

প্রিয় মোহাম্মদ আমার 

বানাও তোমার চরণের ধুল 

স্বভাবে আশেকে রাসুল 

মুর্শিদ আমার ভেঙেছে ভুল 

তুমি সৃষ্টির মূল। 

প্রিয় মোহাম্মদ আমার 

শুভ শুভ শুভদিনে 

তোমার নূরের কদমে 

প্রেমও ভক্তি রইল আমার 

হতে চাই তোমার গোলাম। 

প্রিয় মোহাম্মদ আমার 

তুমি উম্মতের কান্ডার 

তুমি বিনে আমি অধমের 

নাই জগতে কেউ আর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...