সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

একদিন তুমি বড় হবে

 একদিন তুমি বড় হবে 

শিশু থেকে কিশোর হবে। 

একদিন তুমি বড় হবে 

স্কুল থেকে কলেজে যাবে। 

একদিন তুমি বড় হবে 

ছাত্র থেকে শিক্ষক হবে। 

একদিন তুমি বড় হবে 

ছেলে থেকে বাবা হবে। 

একদিন তুমি বড় হবে 

বাবা থেকে শ্বশুর হবে। 

একদিন তুমি বড় হবে 

জীবনের সাথে যুদ্ধ করবে। 

একদিন তুমি বড় হবে 

জ্ঞানী থেকে গুণী হবে। 

একদিন তুমি বড় হবে 

যুবক থেকে বৃদ্ধ হবে। 

একদিন তুমি বড় হবে 

বৃদ্ধ থেকে শিশু হবে। 

একদিন তুমি মানুষ হবে 

সেদিনই তুমি বড় রবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...