বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নতুন প্রজন্ম

 পরাজয়ের ভাবনা মাথায় নয় 

জয় আমাদের হবে নিশ্চয়, 

আমরা অতীতে জ্বলে উঠা 

ঐ দূর আকাশের তারা 

আমরাই বর্তমান 

আমরাই আগামীর নতুন দ্বারা। 

আমরা গড়বো এই সোনার বাংলা, 

আগামীতে বাংলাদেশ মাথা- 

উঁচু করে বলবে, এই বাংলার কথা। 

আমরা হবো শান্তিময়, 

আমরা হবো প্রেমময়, 

আমরা হবো সেরাদের সেরা। 

শান্তির আলো 

আমরা ছড়িয়ে দিবো বিশ্বময়, 

ভয়কে করবো জয় 

নেই আমাদের ভয়। 

আমরা নতুন প্রজন্ম 

পরাজয়ের ভাবনা মাথায় নয় 

জয় আমাদের হবেই 

হবে নিশ্চয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...