শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

আইলাম আর গেলাম

 আইলাম আর গেলাম 

দয়াল তোমারে না পাইলাম, 

তোমারে না চিনলাম 

দয়াল তোমারে না পাইলাম। 

পানি বিনে বৃক্ষ কাঁদে 

না পাইয়া পাশে 

ঝরা পাতা ঝইরা যায় 

আপন কর্ম দোষে, 

তোমারে না চিনলাম 

দয়াল তোমারে না পাইলাম। 

ওগো বাবা সূফী সম্রাট 

তোমার নূরের কদম ধরি, 

পার কইরা দাও 

অধমের ভাঙা তরী, 

তোমারে না চিনলাম 

দয়াল তোমারে না পাইলাম। 

অধমের মৃত্যু দয়াল 

কইরো তুমি বরণ, 

দিয়া দেখা তোমার 

নূরের রূপ দর্শন, 

তোমারে না চিনলাম 

দয়াল তোমারে না পাইলাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...