বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

ক্ষমা করিও

 আসিলেম আমি কাঁদিলেম আমি 

হাসিলেমও আমি ধরাতে, 

কাহারে বাসিমু ভালো আহারে 

আমি বাসিলেম ভালো কাহারে। 

কামকে করিবো প্রেমে রঙিলা 

রাগকে অনুরাগে, ভাবিলেম কি 

করিলেম কি, আমি ভুবনে? 

নিজের দোষ নাহি দেখি ধরায় 

অন্যের দোষ গেয়ে বেড়াই, 

নিজের দোষের পাল্লা ভারি আজ হায়। 

ওগো তোমারে বলি, তোমারে সুধাই 

যখন যেথায় যাও গো তুমি 

সাথে লইয়া যাও আমায়। 

মোর পাপের পানে নাহি চাহিও 

তোমার দয়ার পানে চাইয়া দয়া করিও, 

হৃদয়ের কালি দূর করিয়া 

সুন্দর চরিত্র দান করিও আমায়। 

লুটিয়া তোমার চরণে আমি 

নিজেকে বিলীন করিবো ভুবনে, 

কোথায় তুমি কোথায়! 

ক্ষমা করিও অন্তরযামী 

ক্ষমা করিও আমায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...