মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

রহম করো

 মালিক তুমি রহম করো হে পরওয়ার 

লোভ লালসায় ধ্বংস হচ্ছে চরিত্র আমার। 

দয়াল তুমি দয়ার সাগর আমি ভিখারি 

দয়া করে দিও ভিক্ষা তোমার নূরের চরণখানি, 

পেলে ধন্য হবে অধম তোমার চরণধুলি। 

মালিক তুমি রহম করো হে পরওয়ার 

লোভ লালসায় ধ্বংস হচ্ছে চরিত্র আমার। 

লোভ যেন থাকে দয়াল তোমার প্রতি 

হতে চাই না আমি দুনিয়ার মতি, 

যে মতি নিয়ে যাবে অন্ধকারে আমায়। 

পেলে ধন্য হবে অধম তোমার চরণধুলি 

দয়া করে দিও ভিক্ষা তোমার নূরের চরণখানি, 

দয়াল তুমি দয়ার সাগর আমি ভিখারি। 

মালিক তুমি রহম করো হে পরওয়ার 

লোভ লালসায় ধ্বংস হচ্ছে চরিত্র আমার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...