বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

তোমাকে ঘিরে আমার বইমেলা

 দিনটি ছিলো সোমবার ২৫তারিখ বিকেল,

ঘড়ির কাঁটায় ৫টা ত্রিশ মিনিট প্রায়,

তুমি বললে একটি সেলফি হয়ে যাক

হেসে গিয়ে আমি বলে উঠি অবশ্যই,

এরপর কিযে হয়ে গেলো আমার!

বাড়ি নাকি তোমার মোহাম্মদপুর

আচ্ছা, শেওড়াপাড়া থেকে মোহাম্মদপুর যেতে

কত টাকা ভাড়া? খুব ইচ্ছে হয়

তোমার বাড়ি উড়ে উড়ে চলে আসি,

তোমাকে ঘিরে আমার বইমেলা। 

তুমি জানো,

আমি লুকিয়ে লুকিয়ে তোমার প্রোফাইল দেখি,

তোমার ছবিগুলো দেখে একা-একা হাসি,

অনেকে দেখে আমায় পাগল বলে। 

২৬তারিখ রাতে, দুচোখের পাতায় ঘুম ছিলো না আমার,

শুধু তোমার কথা ভেবে। 

আজ তারিখ সাতাইশ, দিনটি মেঘলা 

সন্ধ্যা হয়েছে, বাহিরে খুব বৃষ্টি হচ্ছে,

এই বৃষ্টি দেখে খুব ইচ্ছে হচ্ছে

তোমাকে জড়িয়ে ধরে বৃষ্টিতে ভিজে যাই। 

খুব ইচ্ছে হয় জানো,

তোমার হাতে চা খাই, তুমি বানিয়ে দেবে,

আর আমি বলবো ‘ভালোবাসি- ভালোবাসি’।

তোমাকে ঘিরে আমার বইমেলা

আচ্ছা, কবে দেখা হবে আবার দুজনের?

খুব ভালোবাসি তোমায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...