বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

তুমিই আমার শক্তি

 আমি ভালোবাসি তোমাকে 

তুমি কি ভালোবাসো আমাকে? 

ভালোবাসিলে রাখিও- 

তোমার চরণে আমারে। 

তোমাকে দিয়ে আমার শক্তি, 

তুমি উড়ে গেলে আমি লাশ। 

কায়া দেখতে অনেকেই আসবে 

থাকতে মায়া করো, 

আমি ঘুমিয়ে গেলে- 

তুমি তোমার প্রশ্নের উত্তর আর পাবে না। 

আমি ভালোবাসি তোমাকে 

তুমি কি ভালোবাসো আমাকে? 

দুঃখের পরিচয় নিজ নিজে 

সুখের পরিচয় সবাই দেয় ভবে। 

আমি রেখেছি তোমাকে আমার ভিতরে, 

তুমিই আমার শক্তি 

তুমি উড়ে গেলে আমি লাশ। 

আমি ঘুমিয়ে গেলে 

তুমি তোমার প্রশ্নের উত্তর আর পাবে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়াবী এক আয়না

 মানুষে কতকিছু চায়  মানুষে কত কি পায়  আবার পায় না পায় না  এই মানুষে  মায়াবী এক আয়না আয়না।  এই মানুষে গড়ে  আবার এই মানুষে ভাঙে  হায়রে এই মানু...