শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আশ্রয়

 ধন আছে নাইরে ভাই মন 

মন আছে নাইরে ভাই ধন, 

টিভির পর্দায় দেখা যায় 

নানা বাহারে করে আয়োজন। 

কে কার লয়রে খবর? 

বন্যায় ভাসে কেউ হাসে 

দুঃখে ভরা মন, 

কাঁদে অসহায় মানুষের জীবন। 

আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়া 

অবুঝ শিশুটির নাম আশ্রয় 

পানিতে ভেসে চলা মানুষগুলো 

যেন আজ নীরব! 

মানবতা কোথায় ফিরে আসো 

হোক বন্ধ দয়া করে ফ্যাশন টকশো, 

ক্ষুধা ভরা খালি পেট অসহায় মানুষ 

পাই যেনো সাহায্য- সাহায্য। 

ভুলে মানব অহংকার 

সবার প্রতি আহ্বান, 

বন্যায় ভেসে যাওয়া মানুষগুলোর 

পাশে গিয়ে দাঁড়াই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...