শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মুর্শিদ আমার খোদার ছবি

 আল্লাহ রাসুল দুই পাবে 

গেলে দেওয়ানবাগে 

মুর্শিদ আমার খোদার ছবি 

দেখেছি চাঁদের মাঝে। 

যে রূপ ছিল মাওলার 

লুকিয়ে গোপনে, 

আসলেন তিনি এই ধরায় 

মাহবুব-এ-খোদা নামে। 

মুর্শিদ আমার খোদার ছবি 

দেখেছি দুই নয়নে। 

বাবে রহমতে যাবে 

দেখবে নূরের পুতুল 

তাঁরই মাঝে কথা বলে 

আল্লাহ আর রাসুল। 

মুর্শিদ আমার খোদার ছবি 

দেখেছি চাঁদের মাঝে। 

সূফী সম্রাটের মুখের বাণী 

যতই আমি শুনি 

দিল হয় খোদার নূরে রওশনি। 

আল্লাহ রাসুল দুই পাবে 

গেলে বাবে রহমতে 

মুর্শিদ আমার খোদার ছবি 

দেখেছি দুই নয়নে। 

মুর্শিদ আমার খোদার ছবি 

দেখেছি চাঁদের মাঝে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...