মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

আমাদের দাবি

 বায়ান্নতে রক্ত দিছি 

রক্ত দিছি একাত্তরে, 

স্বৈরাচার হয়েছিল পতন 

ছাত্র আন্দোলনে। 

ভুলে গেছো আজ 

তোমরা ক্ষমতার জোরে! 

তোমরাও ছিলে একদিন রাজপথে। 

আমরা নই কোনো দলীয়! 

আমরা ছাত্র সমাজ 

আমাদের দাবি 

চাই কোটা সংস্কার। 

মাগো তুমি হও দেশ দরদি 

জানে বিশ্ব, 

মাগো তুমিই হও মমতাময়ী- মা 

জানে বিশ্ব। 

মাগো তোমার কাছে বিচার চেয়ে 

ছাত্র সমাজ আজ রাজপথে! 

কোন অপরাধে 

করলো গুলি ছাত্রদের বুকে? 

মাগো বিচার তোমার করতেই হবে 

আমাদের দাবি মানতে হবে 

কোটা সংস্কার করতে হবে। 

আমরা শান্তির পথে বিশ্বাসী 

অশান্তিকে ঘৃণা করি, 

অন্যায়ের কাছে মাথা নিচু কখনো নয় 

আমরা ছাত্র সমাজ ভয়কে করি জয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...