মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ভালোবাসি সূফী সম্রাট

 ধর্মের নামে হানাহানি মারামারি কাটাকাটি যখন 

তুমি সত্যের করলে উন্মোচন মিথ্যে হলো দমন। 

ধর্মের কালো আঁধার গেলো সরে 

বিশ্বে মোহাম্মদী ইসলামের জয়, আশেকে রাসুল ঘরে ঘরে। 

বিশ্বে মোহাম্মদী প্রেমিক আজ তোমার কারণে 

থাকি যেনো জীবন মরণ সূফী সম্রাট তোমার চরণে। 

ভালোবাসি ভালোবাসি সূফী সম্রাট তোমায় 

ভালোবাসা ছাড়া আমার জীবনে আরকিছুই নাই। 

তুমি এলে এই ধরায় করলে ভুবন আলো 

তোমার পরশে ঘুচে গেলো আশেকে রাসুলদের হৃদয়ের যত কালো। 

ভালোবাসা ছাড়া আমার জীবনে আরকিছুই নাই 

ভালোবাসি ভালোবাসি সূফী সম্রাট তোমায়। 

ভালোবাসার বিনিময়ে পাই যেনো তোমারে 

তোমার শিক্ষা নিয়ে মানব চরিত্র মানুষ করি আমি আমারে। 

ভালোবাসি ভালোবাসি সূফী সম্রাট তোমায় 

তুমি ছাড়া আমি গোলামের জীবনে আরকিছুই নাহি চাই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...