মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

যুগে যুগে তুমি

 যুগে যুগে আসিয়া 

ভালো তুমি বাসিয়া 

আমি ভালো বাসতে তোমায় 

পারিনি পারিনি। 

যদি ভালো বাসতাম তোমায় 

দূর হইতো দূর হইতো 

আমার হৃদয়ের কালো, 

পাইতাম আমি পাইতাম আমি 

আমার হৃদয়ে আলো। 

চলল না মন সুপথে 

বেড়াই আমি কুপথে, 

যদি ভালো বাসতাম তোমায় 

পাইতাম আমি পাইতাম আমি 

আমার হৃদয়ে আলো। 

ধরলাম দেওয়ানবাগীর কদম 

আমি পাপী অধম,

এবার দেখা দাও তুমি 

দেখবো আমার হৃদয় ঘরে, 

চাঁদের মাঝে যেই রূপ 

দেখিয়াছি আমি। 

যুগে যুগে আসিয়া 

ভালো তুমি বাসিয়া 

আমি ভালো বাসতে তোমায় 

পারিনি পারিনি। 

যদি ভালো বাসতাম তোমায় 

দূর হইতো দূর হইতো 

আমার হৃদয়ের কালো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...