শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

শুনিলে নবি তোমার নাম

 বিশ্বনবি তোমার জন্মদিনে আনন্দিত 

সৃষ্টি জগত দোজাহান 

আনন্দিত হয়না শুধু মুনাফিক বেঈমান। 

শুনিলে নবি তোমার নাম 

মানব যন্ত্রণা ভুলিয়া 

হৃদয়ে গায় প্রভুর গান, 

গায়না শুধু ইয়াজিদের দলেরা 

তোমার শান ও মান। 

সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী এই জগতে এলো 

১৪শো বছর পরে এই বাংলায় আশেকে রাসুল তৈরি হলো, 

তিনিই তো বিশ্বনবিকে ভালোবাসতে শিখালো। 

জয় মোহাম্মদী ইসলামের জয়, বিশ্বময়। 

বিশ্বনবি তুমি সকল সৃষ্টির মূল 

তোমার নামের প্রেমে ব্যাকুল হয়েছি আজ আশেকে রাসুল। 

বিশ্বনবি তোমার জন্মদিনে আনন্দিত 

সৃষ্টি জগত দোজাহান 

আনন্দিত হয়না শুধু মুনাফিক বেঈমান। 

শুনিলে নবি তোমার নাম 

মানব যন্ত্রণা ভুলিয়া 

হৃদয়ে গায় প্রভুর গান, 

গায়না শুধু ইয়াজিদের দলেরা 

তোমার শান ও মান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়াবী এক আয়না

 মানুষে কতকিছু চায়  মানুষে কত কি পায়  আবার পায় না পায় না  এই মানুষে  মায়াবী এক আয়না আয়না।  এই মানুষে গড়ে  আবার এই মানুষে ভাঙে  হায়রে এই মানু...