বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই 

মানুষ হও মাটির অধম 

মানুষ ছাড়া মুক্তি নাই 

এই মানব জনম। 

মানুষ আকৃতি থাকলে পরে 

মানুষ বলে কয় না তারে 

ষড়রিপু গুলিরে মানুষ করে 

সাধক হয় মানুষ ভবে। 

কুকুরের ঘরে কুকুর জন্মায় 

বিড়ালের ঘরে বিড়াল জন্মায় 

মানুষের ঘরে মানুষ নাহি হায় 

তাই মানুষ হতে হয় ধরায়। 

গরু ছাগলেরে গরু ছাগল ডাকে 

মানুষেরে মানুষ নাহি ডাকে 

মানুষের ভিন্ন ভিন্ন নাম থাকে 

আত্মার সুরতে মানুষ হওয়া লাগে। 

জাহের বাতেন লও শিখিয়া 

আপন ঘরে রূপের ডুব দিয়া 

অদেখারে লও দেখিয়া 

তুমি দেখিতে কেমন। 

প্রেমও শক্তি মহা মুক্তি 

দয়ালের প্রতি রাখো ভক্তি 

বিশ্বাসে দেখিবে ছবি 

নূরের আরশ তখন। 

জগত জুড়ে বহু মানুষ 

অন্ধকারে হইয়া বেহুশ 

খুঁজে না নিজের দোষ 

করছে শুধু মিছে আয়োজন। 

আত্মাটারে মানুষ বানাই 

মানুষ হও মাটির অধম 

মানুষ ছাড়া মুক্তি নাই 

এই মানব জনম। 

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আবদার

 অধম তোমার শোকসভায় এসে দেখি আনন্দের বাহার,

গোশত একটুকরো বেশি খাওয়ার অনেকে করে আবদার!

কত দুঃখ পাও গো

 সুখের দেশের মাইয়া রে তুই গাইস না আর দুঃখের গান তোর গান শুনিয়া কাঁন্দে আমার প্রাণ। সুখের দেশে থাকিয়া গো কত দুঃখ পাও গো তবু মানুষ দেখো গো সুখ...