মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

কারণ

ফুল নাকি ফুলের কাঁটা?
ফুলের কাঁটা,
কারণ?
কারণ সে আমাকে আঘাত সহ্য করতে শিখিয়েছে।
সুখ নাকি দুঃখ?
দুঃখ,
কারণ?
কারণ আমি স্বার্থপর, আমি আমার দুঃখের ভাগ কাউকে দেই না।
প্রিয় রং?
সাদা কালো,
কারণ?
কারণ অন্য রং গুলো রং বদলায়।
চেখের জল নাকি কাজল?
চোখের জল,
কারণ?
কারণ কাজল সাবানের পানিতে ধুইলে মুছে যায় চোখের জল ঘুচে না।
রাত নাকি দিন?
রাত,
কারণ?
কারণ সে আমাকে ভাবতে শিখিয়েছে।
চাঁদ নাকি সূর্য? 
সূর্য,
কারণ?
কারণ সে আমাকে পুড়তে শিখিয়েছে।
মানুষ নাকি মনের মানুষ?
মানুষ,
কারণ?
কারণ মানুষের অভাব তাই মনের মানুষের হাহাকার।

রবিবার, ৪ মে, ২০২৫

আমার ভালোবাসা নিখুঁত ছিলো

যাদের অনেক চাওয়া পাওয়া
তারা কি সত্যিই সব পায়?
আমি আমার সাধ্য মতো
সাজাতে চেয়েছিলাম তোমায়।
আমার ভালোবাসা সত্যি ছিলো
মিথ্যে ছিলো না,
আমি অভিনেতা নই
অভিনয় জানি না।
মিথ্যে হয়তো তুমি বলেছো
সত্য ভেবেছি,
অবহেলাকে ভালোবাসা ভেবে
বুকে নিয়েছি।
যদি কখনো পাও
তুমি ভালোবাসাকে
অবহেলা করো না তাকে,
তোমার হোক সুখ শান্তি
হোক সুখের নীড়
ঠকে গেলে কেমন লাগে
বুঝবে একদিন।
আমি হয়তো তোমার
যোগ্য ছিলাম না
যোগ্য ভাবোনি,
তবু বলছি
আমার ভালোবাসা নিখুঁত ছিলো
ছলনা করিনি।

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কেউ নেই আমার

যার হৃদয় ভাঙছে সে জানে ভাঙার যন্ত্রণা।
তোমাকে না পাওয়ার দুঃখই কাউকে আর পাওয়ার বাসনা জাগালো না।
আর কোনো রমণীর মায়াতে বাঁধা পরলো না আমার হৃদয়।
বাসা হলো না ভালো তোমার মতো করে কাউকে, কেউ নেই আমার।
আমার মৃত্যু হবে, তবু তোমার হৃদয়ে জন্মাবে না বুঝি আমার জন্য প্রেম।
ক্ষণিকের ভালো বাসতে তোমায় আসিনি, যুগের পর যুগ ভালো বাসবো তোমায়,
তাই আর বাঁধলাম না কারো সাথে ঘরসংসার, একাকিত্বকে ভালোবেসে কাটিয়ে দিলাম জীবন।
বিশ্বাস করো পৃথিবীর মানুষ, আমি আর আসবো না তোমাদের পৃথিবীতে, তুমিও মনে রেখো।

বুক পাঁজরে

 যেয়ো না বন্ধু ছেড়ে, বুক পাঁজরে শোক, 

তুমি আমার ওষুধ, তুমিই আমার রোগ!

আমাকে আর ডেকো না

 হে প্রেম, তোমার খোদার দোহাই  আমাকে আর ডেকো না,  হৃদয় ভেঙে গেছে  হৃদয় মরে গেছে!  তোমার কাছে যাওয়ার মতো  শক্তি আজ নেই হৃদয়ের,  হৃদয় আজ ক্লান্...