বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

আমাকে আর ডেকো না

 হে প্রেম, তোমার খোদার দোহাই 

আমাকে আর ডেকো না, 

হৃদয় ভেঙে গেছে 

হৃদয় মরে গেছে! 

তোমার কাছে যাওয়ার মতো 

শক্তি আজ নেই হৃদয়ের, 

হৃদয় আজ ক্লান্ত। 

কেউ কখনো হৃদয় 

নিতে আসেনি, এসেছিলো ভাঙতে! 

হে প্রেম, তোমার খোদার দোহাই দিচ্ছি 

আমাকে আর ডেকো না, 

হৃদয় ভেঙে গেছে 

হৃদয় মরে গেছে! 

কেউ হাতে হাত রেখেছিলো 

এরপর বিশ্বাস ভেঙে দিয়েছে, 

কেউ চোখে চোখ রেখেছিলো 

এরপর অন্ধ করে দিয়েছে, 

কেউ হেঁটেছিলো 

এরপর পঙ্গু করে দিয়েছে, 

হে প্রেম, তোমার খোদার দোহাই 

আমাকে আর ডেকো না, 

আমি মরে গেছি 

মৃত মানুষকে কতবার মারবে? 

হে প্রেম, তোমার খোদার দোহাই দিচ্ছি 

আমাকে আর ডেকো না, 

আমাকে কেউ চায়নি 

যখন সবার কেউ একজন পেয়েছে 

আমাকে ভুলে গেছে, 

আমি কাকে আর দুনিয়া বানাবো 

যাকে হৃদয় দিয়েছি 

সে আমাকে দুনিয়াতে বাঁচতে দিলো না, 

হে প্রেম, তোমার খোদার দোহাই 

আমাকে আর ডেকো না, 

তুমি তাকেই বলো 

তুমি তাকেই ডাকো 

তুমি তার কাছে ফিরে যাও 

যারা মানুষ ঠকায়, যে মানুষকে ভাঙে 

মৃত মানুষকে কতবার মারবে? 

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...