চোখ খুলে দেখি পাশে কেউ নেই শুধু তুমি।
পরিবারের কেউ আসেনি?
— না।
তুমি এখানে?
— হ্যাঁ, কেনো আমি কি তোমার কেউ নই?
না মানে জানি না।
— আচ্ছা তাহলে যাই।
যেতে চাইলে ধরে রাখতে নেই,
তবে তুমি দূরে গেলে আমার কষ্ট হয়।
— তুমিই বললে চলে যেতে আবার ধরে রাখতেও চাও না।
থেকে যাও না বুক পাঁজরে, থেকে গেলে কি ক্ষতি?
— থেকে গেলে কখনো ক্ষতি নেই, ক্ষতি তখনই
পেয়ে যদি হারিয়ে ফেলি ভালোবাসা, যদি
ঝরে যায় ফুল অবহেলায়।
— জানো?
বলো?
— পেয়ে হারানোর যন্ত্রণা পৃথিবীতে দ্বিতীয়টি নেই,
আমি সব হারাতে পারি তোমাকে পেয়ে হারানোর
বেদনা সইতে পারবো না তাই হয় ভয়।
কথা দিলাম আর কখনো চোখ বন্ধ করবো না
যদি না তোমার ইশ্বর ডাকে।
— আমি ইশ্বরের কাছে তোমাকে ভিক্ষা চেয়েছি।
আর আমি চেয়েছি তোমার দীর্ঘায়ু।
— এরপর?
এরপর যতদিন বেঁচে থাকবো
লতাপাতার মতো জড়িয়ে থাকবো,
এরপর যতদিন বেঁচে থাকবো
জল আর মাছের মতো ডুবে থাকবো,
এরপর যতদিন বেঁচে থাকবো
অন্ধকারে চাঁদের মতো আলো দেবো,
এরপর যতদিন বেঁচে থাকবো
ছায়া হয়ে, মায়া দিয়ে, ভালোবাসায়
তোমাকে হ্যাঁ শুধু তোমাকেই বাঁধবো।
থাকবে?
— আমি তোমাকে কথা দিলাম
থাকবো
আরও কথা দিলাম,
যতদিন নিশ্বাস আছে ততদিন তুমি আমার
তুমি আমার ভালো থাকার ওষুধ
বুক পাঁজরের সুখ।